আগামী ২২ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড জলের গানের একক কনসার্ট মনের আনন্দে জলের গান। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার সুমী নূর জানান, আমরা এই শহরে গান ও কবিতার নানা নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলেন গান সেই প্রয়াসের একটি অংশ।
জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করবো সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইলো।
টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। টিকেট মূল্য ৮০০ টাকা। ছাত্রদের জন্য ৫০০ টাকা।
