টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক ইনিংসে প্রতিপক্ষের সবগুলো উইকেট নিতে পেরেছিলেন মাত্র তিনজন বোলার। তারা হলেন- জিম লেকার, অনিল কুম্বলে আর এজাজ প্যাটেল। এবার ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফিতে এই কীর্তি গড়লেন ২৩ বছর বয়সী অংশুল কামবোজ।
আজ শুক্রবার রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে কেরালার বিপক্ষে হরিয়ানার হয়ে কামবোজ এই কীর্তি গড়েন। তার বোলিং ফিগার- ৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। ৩৮ বছর পর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনো বোলার ইনিংসে ১০ উইকেট নিলেন। এর আগে ১৯৫৬-৫৭ মৌসুমে বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং ১৯৮৫-৮৬ সালে ১০ উইকেট নিয়েছিলেন রাজস্থানের প্রদীপ সুন্দরম।
হরিয়ানার চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে চলতি ম্যাচে রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নিলেন কামবোজ। রঞ্জিতে তৃতীয় হলেও মোটের ওপর ইনিংসে ১০ উইকেট নেওয়া ভারতের ষষ্ঠ বোলার কামবোজ। অন্য তিনজন হচ্ছেন অনিল কুম্বলে, শুভাষ গুপ্ত এবং দেবাশীষ মোহান্তি। এবার দুর্দান্ত পারফর্মেন্সে কামবোজের জন্য কি জাতীয় দলের দরজা খুলে যাবে?
‘আইসিসি সবসময় ভারতের পাশেই থাকবে’
১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন কিউই গতি তারকা
প্যারাগুয়ের বিপক্ষে মেসির পারফর্মেন্স দশে পাঁচ, বাকিরা কত পেলেন?