পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক মাস পেরোতেই একটি ক্লাবের মালিকানা কিনলেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ডেনমার্কের তৃতীয় বিভাগের দল হেলসিনগরের মালিকদের একজন তিনি।
গেল অক্টোবরে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানা ইনিয়েস্তা এখন সংযুক্ত আরব আমিরাতে কোচিংয়ের পাঠ নিচ্ছেন। কোচ হওয়ার ইচ্ছে আছে বিশ্বকাপ জয়ী ইনিয়েস্তার।
মালিকানা কেনার পর ইনিয়েস্তা বলেছেন, 'ফুটবলকে অন্যভাবে জানার দারুণ সুযোগ এটি।' নিজেদের বিভাগে ১২ দলের মধ্যে সপ্তম স্থানে আছে হেলসিনগর।
খেলোয়াড় জীবনে ইনিয়েস্তা বার্সেলোনার হয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রে জিতেছেন। ২০১৮ সালে প্রিয় সেই ঠিকানা ছেড়ে ইনিয়েস্তা যোগ দেন ভিসেল কোবেতে। এরপর আরব আমিরাতের ক্লাব এমিরেটসে এক মৌসুম খেলে ফুটবলকে বিদায় জানান তিনি।
মেসির গায়ে আর্জেন্টিনার নতুন জার্সি
তিন বছর পর মাঠে নামছেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা