ওমরাহ শেষে রশিদ খানের সঙ্গে কী করছেন সাকিব?

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটার সদ্যই ওমরাহ পালন করেছেন। এবার ফিরতে যাচ্ছেন বাইশ গজে।

আবু ধাবি টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’ এর হয়ে খেলবেন সাকিব। একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিন সুপারস্টার রশিদ খান। বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে আজ এই দুজনের ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘আবু ধাবি টি-টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান।’

আগামী ২১ নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই ক্রিকেট লিগ। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব। ভক্তদের মনের কথাই যেন ফুটে উঠেছে বাংলা টাইগার্সের ফেসবুক পোস্টে, ‘রশিদ-সাকিবকে বাংলা টাইগার্সের জার্সিতে দেখার তর সইছে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত