মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছেন। সাক্ষাতকালে এক বৈঠকে তারা বাংলাদেশ ও অস্ট্রিয়ার দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত