ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের, হাসপাতালে ৯৯৪

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০৭ জন। একই সময় সারা দেশে ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন।

শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৩৬ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৪৮ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে ২৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত