এবার অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল পাকিস্তান। টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগাতে আজ শনিবার সিডনিতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জিততেই হতো। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৩ রানে হেরেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল অস্ট্রেলিয়া।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক পেসার স্পেনসার জনসন। ২৬ রানে ৫ উইকেট নেন তিনি।
ইনিংসের শুরুতে ৩.১ ওভারেই দলীয় ৫০ রান পূর্ণ করে অস্ট্রেলিয়া। তবে দুই পেসার হারিস রউফ (৪/২২) ও আব্বাস আফ্রিদির (৩/১৭) নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৪৭ রানে আটকে রাখে পাকিস্তান। অজি ওপেনার ম্যাথু শর্ট ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন। আরেক ওপেনার ফ্রেজার ম্যাগগার্ক ৯ বলে ২০ রান করেন।
রান তাড়ায় ১০ ওভার শেষে ৪ উইকেটে ৪৪ রান তোলে পাকিস্তান। দশম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে বাঁহাতি পেসার জনসন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ হারালেও সাত ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়ে গেছেন ২৮ বছর বয়সী জনসন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সেরা বোলিং এখন তার।
উসমান খান ও ইরফান খান পঞ্চম উইকেটে ৩২ বলে ৫৮ রানের জুটি গড়ে একটু আশা জাগিয়েছিলেন। কিন্তু ২৮ বলে ৫২ রান করে উসমান জনসনের চতুর্থ শিকার হওয়ার পর বাকিরা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ২৮ বলে ৩৭ রান করে অপরাজিত থেকে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন ইরফান।
ইউটিউবারের ঘুষিতে নাজেহাল 'সর্বকালের সেরা' ব্ক্সার
শেষ মুহূর্তে পাপনের গোলে জয় বাংলাদেশের
সাফজয়ীদের জন্য আরো ১ কোটি টাকা পুরস্কার 