গাজীপুরের শ্রীপুরে সকালে কর্মস্থলে যাওয়ার সময় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।
নিহত নারী পোশাক শ্রমিকের নাম বিলকিস আক্তার (২৬)। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মণ্ডালিয়াপাড়া গ্ৰামে। তিনি ভবানীপুর বাজার এলাকার ট্রাস্ট নিটওয়্যার লিমিটেড কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান সকালে নিজের কাজে যেতে বাসা থেকে বের হন ওই নারী। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি নতুন বাজার এলাকা হয়ে রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ দিকে নারীকে চাপা দেওয়া বাসটি আটক করেছে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী জানান, ‘সড়কে বাস চাপায় একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘
এক ঘণ্টা বিক্ষোভের পর সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল শিক্ষার্থীরা, তীব্র যানজট 