দুর্ঘটনায় আহত ক্যানসার আক্রান্ত হিনা খান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান। এমন খবরে তার ভক্তরা বেশ উদ্বিগ্ন হলেও, পরিস্থিতি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন হিনা খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হওয়ার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "মালদ্বীপে গিয়ে চোট পেয়েছি।" ছবিতে দেখা যায়, তার পায়ে আঘাতের চিহ্ন। 

হিনা মালদ্বীপে বেশ কিছু অ্যাডভেঞ্চার করেছেন, যার কারণে তিনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তিনি এই আঘাতকে মালদ্বীপের একটি স্মৃতি হিসেবে দেখছেন।

হিনা খান মূলত ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী, তবে কিছু সিনেমাতেও কাজ করেছেন। ‘ইয়ে রিসতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়া, কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫-এর মতো ধারাবাহিক এবং বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩ সহ একাধিক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। অতিথি শিল্পী হিসেবে তিনি বহু ধারাবাহিকেও উপস্থিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত