পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের কলতাপাড় নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলা পাটগ্রাম ইউনিয়নের কলতাপাড় নামক আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়ি একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতাহাট গ্রামে। তিনি পেশায় মিল ব্যবসায়ী ছিলেন।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট (উফামারা) বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে রওনা দেন। পথে কলতাপাড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিবার অভিযোগ না করায় লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত