হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’র সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী চিত্রগ্রাহকের মৃত্যু হয়েছে বলেই খবর। শোনা গেছে, গুরগাওয়ের ফিল্ম সিটিতে সিরিয়ালের শুটিং চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে।
রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় শীর্ষ স্থানে ছিল। গত সপ্তাহে এর স্থান বদল হয়। ‘অনুপমা’কে পিছনে ফেলে এগিয়ে যায় ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিক।
শোনা গেছে, অন্যান্য দিনের মতোই গুরগাওয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছিল। আচমকাই চিৎকার করে জ্ঞান হারান ওই চিত্রগ্রাহক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে চিত্রগ্রাহককে বাঁচাতে পারেননি। মৃতের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে জানা গেছে তিনি বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে তা কী কারণে হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মারকাটারি অ্যাকশন, ‘পুষ্পা ২’-এর রোমহর্ষক ট্রেলারে দুরন্ত আল্লু 