রাজধানীর মোহাম্মদপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটোসাংবাদিক নাঈমুর রহমানকে পিটিয়ে তার ক্যামেরা, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের কাছে থেকে শুধু ক্যামেরাটি উদ্ধার করতে পেরেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন ইয়াছিন, শিহাব ও মানিক।
আজ রবিবার তিন ছিনতাইকারী গ্রেপ্তার ও ক্যামেরা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি নিক্বণ ডি-৮৫০ ক্যামেরা লেন্স উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দস্যুতার কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।’
এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইয়ের শিকার সাংবাদিক নাঈমুর রহমান বলেন, ‘আমার খোয়া যাওয়া ক্যামেরাটি পুলিশ উদ্ধার করেছে। সেটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আমার কাছে হস্তান্তর করা হবে। এজন্য মোহাম্মদপুর থানা-পুলিশকে ধন্যবাদ জানাই। এ ছাড়া আমার মোবাইল ও ম্যানিবাগ ছিনতাই হয়েছিলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।’
পুলিশ জানিয়েছে, গত ১৩ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমান রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থেকে বসিলা যাচ্ছিলেন। পথে তিন রাস্তার সামনে পৌঁছলে ৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের পর ভয়ভীতি দেখায়। পরে তার কাছে থাকা নগদ ৭ হাজার টাকা, ব্যাটারি এবং সনির মেমোরিকার্ডসহ একটি নিক্বণ ডি-৮৫০ ক্যামেরা, একটি নিক্বণ ২৪-১২০ মিমি ক্যামেরা লেন্স, একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরে তিনি থানায় বিষয়টি জানান ও ১৬ নভেম্বর থানায় অভিযোগ করেন।
জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর