মায়া চৌধুরীর চাঁদপুরের বাড়িতে লুটপাট-আগুন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (মায়া চৌধুরী) চাঁদপুরের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, রাত ১১টার দিকে অগ্নিকা-ের খবর পাই। দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, দুটি বাড়ির নিচতলায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু বলেন, আমরা এ ঘটনাকে সমর্থন করি না। এ ঘটনায় আমাদের পরিবারের কোনো সদস্য কোনোভাবেই জড়িত নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত