গত ১৫ বছরে করা আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ। আজ সোমবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা আব্দুল্লাহর কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় আব্দুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।
এএফ হাসান আরিফ বলেন, ‘শুধু ৫ আগস্ট না গত ১৫ বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম, অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। এরই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ বেশ কয়েকজনকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।’
এ সময় আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে উপদেষ্টার কাছে যে কোনো একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়।
উপদেষ্টার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন- যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. রাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আলহাজ্বা নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভরত, জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
এছাড়াও যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
জাবিতে শিয়ালের কামড়ে আহত ৩
হাসনাতকে উদ্দেশ্য করে মাকসুদের পোস্ট, তীব্র প্রতিক্রিয়া