সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

রাজধানীর মহাখালীতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে করা সড়ক ও রেলপথ অবরোধ তুলে নিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। অবরোধ তুলে নেওয়া হয়েছে। শিগগিরই রেল যোগাযোগ চালু করা হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেলা ১১টার দিকে মহাখালী রেলগেট ও আমতলী মোড় ও রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত