বিয়ের ছয় মাস পর ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে অভিনেতা রাসেল মিয়ার (৪০) বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষা (৩০)। গেল সপ্তাহে আদালত থেকে পুনারায় গ্রেপ্তারি পরোয়না জারি করা হয়েছে; এরই প্রেক্ষিতেই অভিনেতা রাসেল মিয়াকে খুঁজছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী বলেন, 'মামলাটি গত সপ্তাহে রুজু হয়েছে। এটি আরেকটি মামলা, আদালত থেকে পরোয়ানা জারি করা হয়েছে। আসামিকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তবে রাসেল মিয়ার নিজস্ব ঠিকানা না থাকায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা চালাচ্ছি।'
জানা যায়, স্ত্রীর আগের করা নারী নির্যাতন মামলায় সবুজবাগ থানায় ফেসবুক লাইভ করা অবস্থায় ১৬ দিন জেল হাজতে থাকতে হয়েছিলো রাসেল মিয়াকে। সেই মামলায় ১ জনের জিম্মায় জামিনে বের হয়ে স্ত্রীর নামে নানান মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে পুনরায় কোর্টে আরেকটি যৌতুকের মামলা দায়ের করেন। এবার সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করিয়া বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেই । কিন্তু তাতে সন্তোষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করিবে বলে প্রায়ই আমার নিকট হইতে যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবী করে। আর যৌতুকের টাকা না দিলে ২য় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময়ই যৌতুকের দাবীতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে।
এজাহারে বাদী আরও বলেন, আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘরসংসার করিতে - থাকি। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবী করলে এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
এসময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাই।
ব্যক্তিগত ফেসবুক পেইজে লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আফরিন বর্ষা৷ ওই লাইভে তিনি দাবি করেন, বিয়ের তিনদিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবীতে তার উপর নির্যাতন শুরু করেন।
স্ত্রীকে চাকরি করতে না দেওয়া নৃশংসতা
বয়ফ্রেন্ডের খেলা দেখলেন না টেইলর সুইফট
যে কারণে স্কুলে ১৮ ছাত্রীর চুল কর্তন