কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা। তাদের পরবর্তী প্রতিপক্ষ পেরু। নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে তার প্রভাব পড়তে পারে আর্জেন্টিনার র্যাকিংয়ে। এই ম্যাচে হারলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান হারাতে হতে পারে আলবিসেলেস্তেদের।
সবশেষ অক্টোবরে প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে শীর্ষেই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৩ এর এপ্রিল মাস থেকে শীর্ষে তারা। ফিফা র্যাংকিং নানা বিষয়ের উপর নির্ভর করে। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে এই বছর হেরেছে কলম্বিয়া ও প্যারাগুয়ের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে করেছে ড্র।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর স্কালোনির দলের র্যাংকিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৫৯.৭৯। ফ্রান্সের ১৮৫৯.৭৯। সর্বশেষ ম্যাচে ডেনমার্ককে হারানো স্পেন ১৮৪৮.৭৬। যদি আর্জেন্টিনা পেরুর বিপক্ষে হারে এবং নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেন জেতে তবে স্প্যানিশরা শীর্ষে উঠে যাবে (আজ রাতে হবে ম্যাচটি)। ড্র করলেও র্যাংকিংয়ে দুইয়ে নেমে যেতে পারে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচ শেষে ২২ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে পয়েন্ট পেলে তারা শীর্ষেই থাকবে। তবে যদি হেরে যায় এবং উরুগুয়ে ব্রাজিলকে হারায় তখন আর্জেন্টিনা ও উরুগুয়ের পয়েন্ট সমান হবে। আর্জেন্টিনা হারলে আর ইকুয়েডরের বিপক্ষে কলম্বিয়া জিতলেও সমান ২২ পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দল থাকবে শীর্ষে। গোল ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ও পেরুর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। এর ৪৫ মিনিট পর মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।
প্রেসিডেন্ট হলে গার্দিওলাকে ব্রাজিলের কোচ করতে চান রোনালদো
এক বছরে পাঁচবার কোচ বদল পাকিস্তানের