ফ্লপের পথে কাঙ্গুভা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০১:২০ এএম

মুক্তির আগে থেকেই ‘কাঙ্গুভা’ সিনেমাটিকে ঘিরে চলছিল নানা আলোচনা। মুক্তির পর বক্স অফিসে রীতিমতো তোলপাড় করে তুলেছিল সুরিয়া ও দিশা পাটানি অভিনীত এই সিনেমাটি! কিন্তু দিন গড়াতেই যেন আয়ে ভাটা পড়ে গেল ছবিটির।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৮৫ কোটি রুপি, যার ভেতর ভারতীয় বক্স অফিসে চার দিনে ছবিটি আয় করেছে মাত্র ৫২ কোটি রুপি! যদিও মুক্তির দিনই ছবিটির আয় ছিল ৪০ কোটি রুপি! আর বাকি তিন দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি।

ফলে ধরেই নেওয়া যায় বক্স অফিসে আশানুরূপ আয় করতে পারছে না প্যান ইন্ডিয়ান এই ছবি। একই সঙ্গে এই ছবি সুরিয়া ও দিশার ক্যারিয়ারের ফ্লপ ছবি হিসেবেও তালিকাতে নাম করে নিতে যাচ্ছে!

শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশি! তাই তো চলচিত্র বিশ্লেষকরা বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার এই সিনেমাটির আয় ২ হাজার কোটি রুপির বেশি প্রত্যাশা করেছিল!

তবে প্রথম সপ্তাহ পেরোতে না পেরোতেই ধারণা করা যাচ্ছে আশানুরূপ আয় করবে না এই সিনেমা। এমনকি ছবির বাজেটের টাকাও ঘরে তুলতে পারবে কি না, তা নিয়েও এখন সন্দিহান নির্মাতারা।

সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ।

প্রায় সাতটি দেশ জুড়ে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত