ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। গতকাল সোমবার বিকেলে গুলশানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিধিত্বে এই দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
