ক্রিকেটে বাজবল তত্ত্ব চালুর পর ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের ম্যাচের একদিন আগে একাদশ ঘোষণা করার রীতি শুরু করে। পরবর্তীতে আরও বেশ কয়েকটি দল সেই পথ অনুসরণ করেছে। আর ফুটবলে ম্যাচের আগে একাদশ জানিয়ে দেওয়ার রীতিতে শুরু করেছে ব্রাজিল।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে দরিভাল জানিয়ে দিয়েছেন একাদশ। ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে।
উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই ব্রাজিল শেষ করবে তাদের ২০২৪ সাল। ঘটনাবহুল এই বছরেই কোচ হয়ে এসেছেন দরিভাল জুনিয়র। ২০২৪ কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া বা বিশ্বকাপ বাছাইয়ে হার, সব মিলিয়ে বছরটা খুব ভালো যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বছরের শেষ ম্যাচে গোলকিপার হিসেবে এডারসনকেই খেলাবেন ব্রাজিল কোচ। দুই সেন্ট্রারব্যাক মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালেসের সঙ্গ থাকবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারেস, গেরসন ও রাফিনহা থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গে ইগর জেসুস এবং সাভিনহো।
ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন।
কনমেবল অঞ্চলে ১১ রাউন্ড শেষে ১৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া গোল ব্যবধানে পিছিয়ে তিনে।
এবার দুবাইয়ে ৬৫০ কোটি টাকায় পেন্টহাউজ কিনলেন নেইমার
বছরের শেষ ম্যাচে মাঠে নামার আগে মেসির বার্তা
অস্ট্রেলিয়ার নতুন ওপেনার কে এই ম্যাকসুইনি? কীভাবে তার উত্থান?