বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোন প্রকার অনুষ্ঠান করা হবে না— এ ঘোষণা আগেই এসেছিল। এবার আবার বিষয়টি স্মরণ করিয়ে দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আবারও স্মরণ করিয়ে দেয়া হচ্ছে আগামীকাল ২০ নভেম্বর, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোন প্রকার অনুষ্ঠান পালিত হবে না।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় হয়েও, বিশ্ববিদ্যালয় হতে পারেনি কারমাইকেল কলেজ