ইতিহাসে প্রথমবার সৌদি আরবকে হারাল ইন্দোনেশিয়া

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

নিজেদের ইতিহাসে প্রথমবার সৌদি আরবকে হারালো ইন্দোনেশিয়া। জাকার্তায় আজ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ২-০ গোলে হারায় তারা সৌদিদের। দুটি গোলই করেন ইংলিশ ক্লাব অক্সফোর্ড ইউনাইটেডে খেলা মার্সেলিনো ফার্দিনান। 

বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে পাঁচ ম্যচ খেলে এই প্রথম জয় পেলো ইন্দোনেশিয়া। এর আগে রিয়াদে প্রথম লেগে সৌদিদের সঙ্গে ড্র করেছিল পূর্ব এশীয় দেশটি। আন্তর্জাতিক ফুটবল এর আগে ১৩বার মুখোমুখিতে ১১বারই জিতেছিল সৌদি আরব। 

৬ খেলায় ১ জয় ও তিন ড্রয়ে ইন্দোনেশিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। সৌদিদেরও পয়েন্ট ৬। এছাড়া অস্ট্রেলিয়া ও চীনের পয়েন্টও ছয়। সি গ্রুপের তলানীর দল বাহরাইনের পয়েন্টও ৫। আজ চীনকে ৩-১ গোলে হারিয়ে ৬ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। বলা যায়, এই গ্রুপ থেকে জাপানের ২০২৬ বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত। 

বাছাইপর্বে এশিয়া অঞ্চলের তিন গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত