আবারও মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ১২তম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে তারা। এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর ব্রাজিলের সামনে উরুগুয়ে।
জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬ টায়। আর ৬ টা ৪৫ মিনিটে শুরু হবে ব্রাজিলের খেলা।
এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা ফিফা প্লাস ও ফ্যানকোড অ্যাপসে খেলা দেখতে পারবেন। এছাড়াও Sportzfy APK ইনস্টল করে মোবাইলেও লাইভ খেলা দেখা যাবে।
এই ম্যাচ দিয়েই ২০২৪ শেষ করবে আর্জেন্টিনা ও ব্রাজিল। নিদেদের আগের ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা। ব্রাজিল ড্র করেছিল ভেনেজুয়েলার বিপক্ষে।
কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ১১তম রাউন্ড শেষে আর্জেন্টিনা ২২ পয়েন্টে শীর্ষে আছে। ১৯ পয়েন্টে দুইয়ে উরুগুয়ে, সমান পয়েন্টে তিনে কলম্বিয়া। ১৭ পয়েন্টে চারে ব্রাজিল। ১৬ পয়েন্টে পাঁচে আছে ইকুয়েডর।
ভোর পাঁচটায় ম্যাচ খেলবে কলম্বিয়া ও ইকুয়েডর। সেটিও একই ভাবে দেখতে পারবেন এই অঞ্চলে থাকা ভক্ত-সমর্থকরা।
চ্যালেঞ্জ কাপের প্রাইজমানি দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে
এবার কি রাফার জন্য কাঁদবেন ফেদেরার
বছরের শেষ ম্যাচে মাঠে নামার আগে মেসির বার্তা
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের একাদশ জানিয়ে দিল ব্রাজিল