রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না সে বিষয়ে যাচাই-বাছাই করতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সে কারণে আপাতত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।
তিতুমীর ঐক্যের সদস্য মতিউর রহমান জয় বলেন, সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে তিতুমীর কলেজের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
পৌনে এক ঘণ্টাব্যাপী বৈঠকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না তা যাচাই-বাছাই করতে ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠনের পর এর সময়সীমা নির্ধারণ করবে। সে কারণে আমরা আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিচ্ছি।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন সংগঠক ও তিতুমীর কলেজ শিক্ষার্থী জাভেদ ইকবাল।
১৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।
রাষ্ট্র ও জনগণ জামায়াতের হাতে নিরাপদ থাকবে: সেলিম উদ্দিন