আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ নামে একটি সংগঠন। এতে আহ্বায়ক করা হয়েছে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে এবং সদস্য সচিব হয়েছেন হাসান ইনাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ৩০ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক জামালুদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান ইনাম।
কমিটিতে আরও আছেন যুগ্ম আহ্বায়ক জান্নাতী বুলবুল; যুগ্ম সদস্য সচিব ফাতেমাতুল জান্নাত ইমা; মুখপাত্র তাশাহুদ আহমেদ রাফিম; সংগঠক তাবাসসুম নুপা, জিহাদুল ইসলাম, ইমরান হোসাইন এবং সদস্য হিসেবে আছেন, মারিয়া আক্তার, জুবায়ের আহমেদ, নাদিয়া সরকার, জাকি হাসান ইফতি, হাদিউজ্জামান শাহী, হাবীবা মেহজাবিন জ্যোতি, আরমান হোসেন, তামিম আহসান, রবিউল ইসলাম, নায়েফ, মোহাম্মাদ হাসিব, রুপা আক্তার, ইফতি আবু তালিব, আমীর হামজা শাকিল, হাসান তালহা, রুমান জমাদ্দার রাব্বি, হারুন মোহাম্মাদ স্বাধীন, সাঈদুর রহমান সোহাগ, আবরার জারিফ তাহসিন আহমেদ, তোফাজ্জল হোসাইন, মো. আকাশ এবং নিশাত তাসনিম।
সংগঠনটির বিষয়ে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি তৈরি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়। আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সকল কার্যক্রম চলমান রাখব। পাশাপাশি জাতীয় বিভিন্ন ইস্যুতেও ফ্রিল্যান্সিং এক্টিভিজম অব্যাহত রাখব। এর আগে আমরা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। এখন সময় এসেছে একটা নির্দিষ্ট ব্যানারে ঐক্যবদ্ধভাবে গোছানো কার্যক্রম শুরু করার। সে লক্ষ্যেই আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।
সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব: ড. মুহাম্মদ ইউনূস
পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া