রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাস ভাঙচুরকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজেরই অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে যেতে হবে: আমীর খসরু 