গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডুমদিয়ায় এ ঘটনা ঘটে।
আজাহারুল ইসলামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া এলাকায়।
তার সহকর্মী লাইনম্যান মো. ইউসুফ আলী বলেন, ডুমদিয়া পল্লী বিদ্যুতের লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে আজাহারুল বিদ্যুতায়িত হয় ও তার সারা শরীর পুড়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, বললেন ‘আমি ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান’