স্বাস্থ্যের সিনিয়র সচিব আকমলকে সরিয়ে দিল সরকার

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, আকমল হোসেন আজাদকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট আকমল হোসেন আজাদকে দুই বছরের চুক্তিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। পরে তাকে সিনিয়র সচিব করা হয়। ২০ আগস্ট তাকে স্বাস্থ্যসেবা বিভাগের বদলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত