সিভিল সার্জনের নামের পাশে ‘আমি ওষুধ চোর কিনা জানি না’

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সরকারি ওয়েবসাইট হ্যাক করার ঘটনা ঘটেছে। হ্যাকাররা সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন চিকিৎসকের নামের পাশে অপমানজনক এবং বিতর্কিত মন্তব্য লিখে রাখে।

বুধবার (২০ নভেম্বর), বেলা পৌনে ১২টার দিকে ওয়েবসাইটটি হ্যাক হয়। সোয়া চার ঘণ্টা হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার পর বিকেল চারটার দিকে ওয়েবসাইটটি পুনরায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন।

হ্যাকিংয়ের পর ওয়েবসাইটে দেখা যায়, ডা. মকছেদুল মোমিনের নামের পাশে লেখা হয়েছে, ‘আমি ওষুধ চোর কিনা জানি না’। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসকের নামের পাশে অপমানজনক মন্তব্য যোগ করা হয়।

এ ঘটনায় সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আর কোনো নিরাপত্তা ঝুকি নেই, তিনি জানান।

হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে।

তবে অনেক নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, এসব সরকারি সাইড নিয়মিত আপলোড করেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কর্মচারীরা। সিভিল সার্জনের এমন স্টাফরাই কোনো কর্মকর্তার সঙ্গে রাগের ভশন এমন কাণ্ড ঘটাতে পারেন। অথবা বদলী হয়ে যাবার পর তাদের নিকট থাকা আইডি পাসওয়ার্ড সংরক্ষিত ছিল। কোনো ব্যক্তির সাথে আক্রোরুশের কারণে এমনটি ঘটিয়েছেন। দায় এরাতে কর্তৃপক্ষ এমন হ্যাকের নাটক সাজাচ্ছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাকিংয়ের স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন অনেকেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত