গ্রি গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের গ্রি পার্টনারদের সঙ্গে স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে ‘গ্রি বিজনেস মিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন। গ্রি’র বাংলাদেশের একমাত্র পার্টনার ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বাংলাদেশে গ্রি’র যাত্রা শুরু ১৯৯৯ সালে। ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে গ্রি গ্লোবালের প্রতিনিধিত্বকারী শীর্ষ স্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েনস পণ্যের প্রস্তুতকারক এবং বিপণনকারী প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত এ ব্র্যান্ডটি ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে ১৮ বছর বিশ্বে এক নম্বর স্থানে অবস্থান করছে। গ্রি’র উদ্ভাবনী প্রযুক্তি, কর্মক্ষমতা, গ্রাহকের সর্বোচ্চ আস্থা এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার জন্য এই অবস্থান অর্জন সম্ভব হয়েছে। ইলেক্ট্রো মার্ট গ্রুপ এই গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র পার্টনার হওয়ায় গর্বিত। ইলেক্ট্রো মার্ট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রি’র সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করেছে, যা দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ করছে। বর্তমানে শতাধিক সিরিজের গ্রি এসি ৭৫টি নিজস্ব ফ্ল্যাগশিপ শোরুম ও বিক্রয় কেন্দ্রে এবং দুই হাজারটিরও বেশি পার্টনার আউটলেটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও ইলেক্ট্রো মার্ট সারা দেশে ৫০টির অধিক কাস্টমার কেয়ার সেন্টার এবং পাঁচ হাজারের অধিক প্রশিক্ষিত টেকনিশিয়ানের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে। গ্রি এসি শূন্যমাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশেও পেয়েছে সুপার ব্র্যান্ডের স্বীকৃতি। বিজ্ঞপ্তি
