আজ থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ভারতের টেস্ট সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু সেটা হয়নি। খেলেননি আফগানিস্তান সিরিজে। থাকছেন না এবার উইন্ডিজ সিরিজেও।
তাই সবার প্রশ্ন একটাই, সাকিব আল হাসানকে জাতীয় দলের জার্সিতে ফের কবে দেখা যাবে? যার উত্তর সাকিব নিজেই দিয়েছেন।
গতকাল ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো 'প্রেস মিট'। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে, 'সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?
সাকিবের হাস্যোজ্জ্বল জবাব, 'এই টুর্নামেন্টের পরেই!' ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, অপরদিকে ২ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে আবুধাবি টি-টেন লিগের ফাইনাল। ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেখার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময়।
