অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৬ মামলা বাতিল হয়েছে। তার বিরুদ্ধে শ্রম আদালতের ৫ ও মানহানির ১ মামলা বাতিল করেন হাইকোর্ট। এর মধ্যে ২০১০ সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা গত ২৪ অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এ মামলার আদেশে আদালত বলেন, ২০১০ সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। আর এ হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী। অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া ৫টি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।
এ বিষয়ে আদেশে আদালত বলেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। সে কারণে শ্রম আদালতে করা এই ৫টি মামলা বাতিল করা হলো।
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড আই খান পান্না
বৈষম্যবিরোধী আন্দোলন: অধ্যক্ষ ও প্রধান শিক্ষক গ্রেপ্তার