রংপুরে ভূমিকম্প

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুর সদর থেকে এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত