অস্ট্রেলিয়ায় লেজেগোবরে ভারত, গুটিয়ে গেল ১৫০ রানে

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০১:১১ পিএম

দিনের শুরুতে টসে হারলেও সময় যত গড়াচ্ছে মুখে হাসি ফুটছে প্যাট কামিন্সের। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ভারতের ৪ উইকেট তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটসম্যানরা আছেন শুধুই যাওয়া আর আসায়। তারা গুটিয়ে গেছে মাত্র ১৫০ রানেই।

যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাদিকাল ফিরেছেন শূন্য রানে। সাম্প্রতিক অফ ফর্ম থেকে বের হতে পারেননি বিরাট কোহলিও, হ্যাজলউডের বলে ক্যাচ দিয়েছেন প্রথম স্লিপে। তুলনায় ভালোই খেলছিলেন লোকেশ রাহুল। তবে স্টার্কের দারুণ এক ডেলিভারিতে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

মাঝে আধা ঘণ্টার বেশি সময় লাঞ্চ বিরতি ছিল। তবে মাঠের খেলাতেই যা বিরতি, ভারতের উইকেট মিছিলে কোনো বিরতি নেই। লাঞ্চ বিরতির পর তৃতীয় ওভারেই ভারত হারাল ধ্রুব জুরেলের উইকেট। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে আসা মার্শের ডেলিভারিটি ছিল ফুল লেন্থের। জুরেল সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে চেয়েছিলেন, বল তার ব্যাটে লেগে তৃতীয় স্লিপে লাবুশেনের হাতে ‘নিচু ক্যাচ’।

উইকেটের পতন আটকাতেই পারছে না ভারত। এবার ফিরলেন ওয়াশিংটন সুন্দরও। মিচেল মার্শের বলে উইকেটকিপার ক্যঅরির হাতে ক্যাচ দিয়েছেন সুন্দর (১৫ বলে ৪)। ৭৩ রানে ৬ উইকেট হারাল ভারত। নতুন ব্যাটসম্যান অভিষিক্ত নীতিশ রেড্ডি। সঙ্গে রিশাভ পান্থ।

মিচেল স্টার্কের করা ৩৯তম ওভারের চতুর্থ বলে মিড অন দিয়ে মারতে গিয়ে বল আকাশে তুলেছিলেন রিশাভ পান্থ। প্যাট কামিন্স উল্টো দিকে অনেকটুকু দৌড়ে ডাইভ দিয়েও বল হাতে রাখতে পারেননি।

তারপর জশ হ্যাজলউডের বলে হার্শিত রানার বিদায় ঘটে এক অসাধারণ ক্যাচে। পিচের একটু পেছনের লেন্থ থেকে বাইরে বের হওয়া ডেলিভারিতে ব্যাট চালান রানা, যার ফলে বলটি ব্যাটের কানায় লেগে গালিতে চলে যায়। সেখানে ম্যাকসুইনি অসাধারণ ডাইভ দেন, তবে বলটি তার হাত থেকে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছনে দাঁড়িয়ে থাকা মার্নাস লাবুশেন চমৎকার তৎপরতায় বলটি তালুবন্দি করেন। এভাবে হ্যাজলউডের বলটি পরিণত হয় একটি অবিশ্বাস্য আউটে, যা মাঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

৪৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১২৮ রান ৮ উইকেট হারিয়ে।নীতিশ রানা ২৭ রানে অপরাজিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত