বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সতর্ক অবস্থান

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

রাজধানীর নয়াপল্টন এলাকায় খুবই সতর্ক অবস্থায় দেখা গেল পুলিশকে। সারবেঁধে খুব তীক্ষ্ম নজর রেখেছে একদল পুলিশ। ধারণা করা হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষের পর যে কোনো বিক্ষোভ মিছিল পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সতর্ক অবস্থা। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি জুম্মার নামাজের পরই অবশ্য এই রকম সতর্ক অবস্থায় থাকে পুলিশ। জানা গেছে, জুম্মার নামাজের পর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। সেসব কর্মসূচি পালিত হলেও যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, সেটার দিকে পুলিশের নজর রয়েছে।   

এছাড়াও বায়তুল মোকাররমের পূর্ব গেটেও পুলিশ অবস্থান  নিয়েছে বলে আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছে। 

ভিডিওতে দেখুন 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত