কুড়িগ্রামের ব্রহ্মপুর নদের একটি বালুর চরে বিশাল ধূলিঝড় হয়েছে। ঝড়ের কারণে চরের বালু উপরে চলে যাওয়ায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার রৌমারী ও চিলমারী উপজেলার মধ্যে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয়রা এ ধরনের ঝড়কে ‘বাওকুড়া’ বলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল-পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি-ঘরের ক্ষতি হয়। তবে এ ঝড়ে গর্ত সৃষ্টি হয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, ‘চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখি নাই।’
শাবানার ছোঁয়ায় বলিউডের এই নায়ক হয়ে ওঠেন সুপারস্টার
ছেলেদের মারধর সইতে না পেরে আত্মহত্যা করলেন বৃদ্ধ বাবা