অস্কারজয়ী সংগীততারকা এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দুই দিন আগে। বিচ্ছেদ ঘোষণার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান।
শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’র সঙ্গীতের জন্য হলিউড মিউজিক পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানান তিনি।
এ আর রহমান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু মনে হয় সবকিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর আগের মতো হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে ধন্যবাদ।
এ আর রহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই কন্যা ও এক পুত্রসন্তানের মা-বাবা। তাদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন।
এদিকে এ আর রহমান এবং মোহিনীর বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় নেটিজেনরা নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে নতুন পোস্ট করে এআর রহমান ভক্তদের দিলেন সুখবর।
এআর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানে ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।
এ আর রহমানের ডিভোর্স, যা বলছেন সায়রা বানু
বিচ্ছেদে এ আর রহমানের হাজার কোটির সম্পত্তি পাবেন সায়রা? 