চাকরির পরীক্ষায় শহীদ আবু সাঈদের নাম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নে উঠে এসেছে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের নাম। শুক্রবার (২২ নভেম্বর) হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন করা হয়।

প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কি? উত্তর হিসেবে ছিল ৪টি অপশন—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত