মণিপুরে যাচ্ছে আরও ১০ হাজারের বেশি সেনা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৪ এএম

সংঘাত-সহিংসতায় জর্জরিত মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাতে যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্র সরকার। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদ্বীপ সিং। মণিপুরে আগে থেকেই ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।

মণিপুরের রাজধানী ইম্ফলে সাংবাদিকদের নিরাপত্তা পরামর্শক কুলদ্বীপ বলেছেন, সহিংসতা মোকাবিলা ও পরিস্থিতি স্থিতিশীল করতে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের একটি বড় অংশ ইম্ফালে পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি। তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এ ছাড়া প্রতিটি বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো ইতিমধ্যে চালু হয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।

সম্প্রতি, মণিপুরে ছয়জনের মরদেহ উদ্ধারের পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে মেইতেই সম্প্রদায়ের মানুষরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত