বাংলাদেশকে হতাশ করে গ্রিভস-রোচের জুটিতে এগোচ্ছে উইন্ডিজ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

২ টেস্টের ৪ ইনিংসে ৬৮ রান। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এই পরিসংখ্যান নিয়েই খেলতে নেমেছিলেন জাস্টিন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার সেই রান ছাড়িয়ে গেলেন এক ইনিংসেই। বাংলাদেশের বোলারদের হতাশ করে ৬৯ রানে ব্যাট করছিলেন গ্রিভস। দিনের প্রথম তিন ওভারে ২ উইকেট হারানোর পর কেমার রোচকে নিয়ে অষ্টম উইকেটে ৮১ রান যোগ করে ফেলেছেন গ্রিভস। টেস্টে অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জুটি এটি। আগের রেকর্ড ৫৯ রানের, ২০০৯ সালে গ্রেনাডায় ট্রাভিস ডাউলিন ও রায়ান অস্টিনের। 

অ্যান্টিগা টেস্টে দারুণ এক জুটিতে রান বাড়াচ্ছেন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ জুটি। ২৬১ রানে ৭ম উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখন স্বাগতিকদের তিন শ রানও মনে হচ্ছিল দূরের বাতিঘর। কিন্তু এরপরই দারুণ প্রতিরোধ গড়ে তোলেন গ্রিভস–রোচ জুটি। এ জুটিতেই ৩৫০ পেরিয়ে গেল উইন্ডিজ। সঙ্গে দুজনের জুটিও পেরোল ১০০। এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৬৪ রান।

এই ম্যাচ সহ সবশেষ ৫ টেস্টে বাংলাদেশ ৩ বার ৬ বা তার পরের কোনো উইকেটের জুটিতে ১০০'র বেশি রান করতে দিল। চেন্নাইতে সপ্তম উইকেটে ১৯৯ রান দিয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১১৯, চট্টগ্রামে ১৫২*।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত