দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি।
রবিবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে জানান তিনি।
কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে-- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর। আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।’
রাজধানীতে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা
কমিশনের সুপারিশে ২২ কর্মকর্তা বরখাস্তের খবর ভুয়া: গুম কমিশন প্রধান