আজমপুরে পণ্যবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৩ এএম

রাজধানীর আজমপুরে পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাবল লাইন থাকায় অন্য লাইনটি দিয়ে ট্রেন চলাচল করছে।

আজ সোমবার সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। লাইনটি সচল হতে কত সময় লাগতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ট্রেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত