বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তেরা জিতল ফুটসাল শিরোপা। পেরুর লিমাতে কনমেবল সাব-২০ (অনূর্ধ্ব ২০) ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা।
ফাইনালে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। আর্জেন্টিনার হয়ে গোল করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুই গোলই করেন লিলে।
এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। অবশ্য ১০ আসরের বাকি আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
গেল অক্টোবরে ব্রাজিলের কাছে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা।
অধিনায়কের খোঁজে শাহরুখের নাইট রাইডার্স
আজ নিলামের দ্বিতীয় দিনে কার হাতে আছে কত রুপি
৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড, ৬ ব্যাটার শূন্য