বিয়ের পিঁড়িতে বসছেন কীর্তি সুরেশ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

শুধু রূপেই নয়, অভিনয়ের জাদুতেও মুগ্ধ করে রাখতে পারদর্শী কীর্তি সুরেশ। অভিনয়ের দরুন জাতীয় পুরস্কারও পেয়েছেন দক্ষিণী এই সুন্দরী।

নতুন খবর হলো, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলকে বিয়ে করছেন এ অভিনেত্রী। দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। 

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন। ইন্ডাস্ট্রির জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও কিছু বলেননি কীর্তি। 

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন। 

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও।

আগামীতে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বেবি জন’। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থেরি’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে কীর্তির বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সিনেমাটি আসছে বড়দিনে মুক্তি পাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত