দেশজুড়ে চলমান সংঘাত ও দ্বন্দ্ব নিরসনে জরুরি আলোচনা সভা আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি, চলমান অন্তর্দ্বন্দ্ব ২৪ এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।
ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী, ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহের সাথে জরুরি আলোচনা সবা আহ্বান করেছে।
শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাল সরকার