কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার।
নিহতরা হলেন—বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার আছমত আলীর ছেলে রফিক (৪৪), একই এলাকার মালেকের স্ত্রী লুৎফা (৩৩), তৈয়ব আলীর ছেলে সাজু (৩৩), আশ্রাফের ছেলে সফর খান (৩৭), মনিরের স্ত্রী শানু (৩২)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহত ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এ ছাড়াও আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিত
চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর