নানা অঙ্গনের ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটি। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। কো-চেয়ারম্যান হিসেবে আছেন বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী। গতকাল প্রকাশিত কমিটিতে চমক হলো, এই কমিটিতে রাখা হয়েছে সমাজের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের। যেখানে ছাত্র প্রতিনিধি, ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেস্কোর প্রতিনিধিও আছেন। তাদের অধীনে পরিচালিত হবে দেশের সকল প্রকার পেশাদার ফুটবল লিগ।
৯ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আছেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, জেষ্ঠ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফর্টিজ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফর্টিজ গ্রুপের পরিচালক শাহীন হাসান। চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটবল গ্রুপগুলোতে সেলিম সাদ হিসেবে পরিচিত, ইউনেসকোর হেড অব কমিউনিকেশন এন্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুনিম মুবাশশির।
সাধারণত এই কমিটিতে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের আধিক্য দেখা যেতো। এবার সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে অন্য অঙ্গনের মানুষদের। এই কমিটির অধীনে ২৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ৩ ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। এর আগে ২২ নভেম্বর হয়েছে নতুন সংযোজন বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। নতুনদের আগমনে এখন যদি পেশাদার লিগ একটা শক্ত ভিত্তি পায়, এটাই প্রত্যাশা ফুটবল সংস্লিষ্ঠদের।
৭ ওভারেই শেষ বাংলাদেশ, হারলো ২০১ রানে