৩ মাস শিডিউল ফাঁকা নেই

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আবু হুরায়রা তানভীর অভিনীত নতুন সিরিজ ‘ফ্রেঞ্জি’।

কাজটির দর্শক সাড়া প্রসঙ্গে তিনি বলেন, বেশ ভালো সাড়া পাচ্ছি। এখানে আমার যে চরিত্র লাকি, তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে দেখলাম। সিরিজটির বিভিন্ন সংলাপ নিয়েও আলোচনা হচ্ছে। দর্শকরা উপভোগ করছেন কাজটি। কেউ কেউ একাধিকবার দেখেছেন, এমনটাও রিভিউ পাচ্ছি। এদিকে তানভীরের ব্যস্ততা বেড়েছে বেশ। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী তিন মাস বুকড। শিডিউল ফাঁকা নেই। বলতে পারেন, সামনের তিন মাস দম ফেলার সুযোগ নেই। নতুন করে কাউকে শিডিউলও দিচ্ছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত