শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশ›স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার জাতিসংঘ এর বিমানযোগে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে। ওই নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৫) এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গ্রুপে ৩৫ জন নৌসদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) অংশগ্রহণ করেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত