৩ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারাল সিটি!

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম

ম্যানচেস্টার সিটিতে যেন শনির দশা লেগেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারের পর ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে তারা ড্র করেছে। ৩ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করায় সিটি সমর্থকেরা হতাশ। সিটির হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড এবং ইলকায় গুন্দোয়ান করেছেন একটি।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে সিটি। কিন্তু জমাট রক্ষণের কারণে গোল হচ্ছিল না। বিরতির আগমুহূর্তে ৪৪ তম মিনিটে পেনাল্টি থেকে হলান্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান।

৫৩ মিনিট পর ম্যাথিউস নুনেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন হলান্ড। ৭৫তম মিনিটে ব্যবধান কমান ফেইনুর্ডের আনিস হেজ মুসা। সাত মিনিট পর আবার সিটির জালে বল পাঠিয়ে লড়াই জমিয়ে তোলেন সান্তিয়াগো হিমেনেস। ৮৯ মিনিটে স্কোরলাইন ৩-৩ করে ফেলেন দাভিদ হানচকো। এতে পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেল ইংলিশ চ্যাম্পিয়নরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত